যে বিশেষ জুসগুলো আপনার ত্বককে করবে সুন্দর ও উজ্জ্বল

0

ত্বকের যত্নে কত কিছুই তো করেন আপনি, তাই না? কিন্ত আজ জেনে রাখুন, ত্বকের মূল সৌন্দর্য সেটাই যা আসে ভেতর থেকে। আর ত্বকের জন্য দারুণ উপকারী হচ্ছে তরল খাবার। কেবল পানিই নয়, এমন কিছু জুস আছে যা পানির পিপাসা মেটানোর সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ভেতর থেকে। আসুন জেনে নিই এমন কিছু জুসের কথা।

আপেল জুস
ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করার ক্ষেত্রে আপেলের জুসের তুলনা নেই। আপেলের অ্যান্টিঅক্সিডেন্টসমূহ রিঙ্কেল দূর করে ত্বকের বয়সের ছাপ দূর করে থাকে। এটি ত্বককে নরমও করে থাকে।

বীটের জুস
আয়রন, পটাশিয়াম, কপার, ভিটামিন সি এর দারুন সমন্বয় হল বীটের জুস। বীটের রসে অ্যান্টি ইনফ্লেমেটোরি উপাদানা আছে যা আমাদের লিভার ভাল রাখার পাশাপাশি ত্বককে আরও স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে।

গাজরের রস
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে গাজর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গাজরে আছে বিটা কেরোটিনা যা ত্বকের কোষের ক্ষয়তা দূর করে ত্বকের বয়সের ছাপ পড়া রোধ করে থাকে। ভিটামিন এ আমাদের শরীরের টিস্যু, চোখ, হাড়, দাঁত মজবুত করতে সাহায্য করে।

আঙ্গুরের রস
আমাদের সবার প্রিয় আঙ্গুরের রসেও রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা ব্রণ দূর করার পাশাপাশি ত্বক হতে বয়সের ছাপও দূর করে থাকে। ত্বকের ভেতর থেকে উজ্জ্বল করার জন্য গাজরের জুসের বিকল্প নেই।

পার্সলে পাতার জুস
পার্সলে একটি হার্ব যা যে কোন জুসের সাথে যোগ করা যায়। আবার আপনি চাইলে এর জুস করেও খেতে পারেন।পার্সলে পাতা আমাদের ত্বক পরিষ্কার করে যেকোন ইনফেকশন থেকে ত্বককে রক্ষা করে। এতে রয়েছে ভিটামিন কে যা ত্বক ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.