Wednesday, September 23

যে ভিটামিন গুলো খেলে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে

0

মানব দেহের বেড়ে ওঠার জন্য এবং ঠিকঠাকভাবে কাজ করার জন্য ভিটামিন  জরুরি। কিন্তু ভিটামিন বড়ি শুধু তখনই খাওয়া উচিত যখন আপনি খাবার থেকে স্বাভাবিকভাবে ভিটামিন গ্রহণ করতে অক্ষম হয়ে পড়বেন। এবং আপনার ডাক্তার আপনাকে ভিটামিন বড়ি খাওয়ার জন্য পরামর্শ দিবেন। কিন্তু যদি ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিতভাবে কোনো ভিটামিন বড়ি আপনি খান তাহলে তা আপনার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

এখানে রইল এমন ৫টি ভিটামিনের কথা যেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে বিপদ হতে পারে।

১. ভিটামিন এ : এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই ভিটামিনটি দৃষ্টিশক্তি এবং স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সহায়ক। কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, ধুমপায়ীরা এই ভিটামিন বেশি খেলে তাদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। শুধু তাই নয় এই ভিটামিন লিভারের রোগেরও কারণ হতে পারে।

শরীরে ভিটামিন এ এর ঘাটতি দেখা দিলে বরং মিষ্টি আলু, গাজর এবং গরমের দেশের ফল খেতে হবে।

২. ভিটামিন বি ৬ : শরীরের শক্তি ধরে রাখতে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে এই ভিটামিনটি জরুরি। কিন্তু দিনে ১০০ মিলিগ্রামের বেশি ভিটামিন বি ৬ খেলে স্নায়ুর ক্ষয়, ত্বকে তীব্র ব্যথা, বমি, বুকে জ্বালাপোড়া এবং রোদের প্রতি তীব্র সংবেদনশীলতার মতো সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন বি ৬ এর অভাব হলে মাছ, আলু এবং অন্যান্য ভিটামিন বি ৬ সমৃদ্ধ খাবার খেতে হবে।

৩. ভিটামিন সি : ভিটামিন সিও ভিটামিন এ-র মতোই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক। শাক-সবজি এবং ফলমূলে বেশি পাওয়া যায় এটি। কিন্তু অতিরিক্ত হারে ভিটামিন সি খেলে কিডনিতে পাথর হতে পারে। ভিটামিন সি বড়ি না খেয়ে বরং কমলা, লেবু-র মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে।

৪. ভিটামিন ই : জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যারা ভিটামিন ই বড়ি খায় তাদের অকালে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তাদের মধ্যে হৃদপিণ্ড বিকল হয়ে পড়া এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। ভিটামিন ই এর ঘাটতি হলে কুমড়ো, ডিম এবং অন্যান ভিটামিন ই সমৃদ্ধ খাবার খান।

৫. মাল্টিভিটামিন : আপনি হয়তো ভাবতে পারেন এই অল-ইন-ওয়ান ভিটামিন হয়তো আপনার সব সমস্যার সমাধান দিবে। কম্পানিগুলো যেভাবে এসব মাল্টিভিটামিন বড়ির আয়ু বাড়ানো এবং ক্যান্সার বা হৃদরোগের মতো ভয়ানক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে বলে তা বাস্তবে সত্য নয়। টাকার অপচয় হওয়ার পাশাপাশি এসব ওষুধ মারাত্মক কোনো বিপদও ডেকে আনতে পারে।

সূত্র: এনডিটিভি হেলথ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.