Wednesday, September 2

যে রাজনীতি মানুষের কথা বলে সে রাজনীতি কখনও পরাজিত হবে না-মির্জা ফখরুল

0

আওয়ামী লীগ এখন একুশ, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় কতটুকু বিশ্বাস করে তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, যে রাজনীতি মানুষের কথা বলে সে রাজনীতি কখনও পরাজিত হবে না।

মির্জা ফখরুল বলেন, ‘যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন। তাদের সরাসরি নর্থ কোরিয়ার কিমের মতো বলা উচিত যে আমি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, আমি যা বলব সেটাই আইন। সেটা বললেই তো হয়ে যায়।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের ছদ্মবেশ ধারণ করে জনগণকে ধোকা দিচ্ছে।’ তিনি আরো বলেন, বিএনপি কঠিন সময় পার করছে বলেও স্বীকার করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘তবে বিশ্বাস রেখে কাজ করে গেলে কঠিন সময়ও সহজ হয়ে যাবে মনে করছি।’

অমৃত্যু আন্দোলন সংগ্রাম করতে হবে এমন বোধ আনতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘সাহিত্য সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে আন্দোলনের বোধ জাগ্রত করতে জাসাসের প্রতি আহ্বান জানাচ্ছি।’

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.