
এম আরমান খান জয়, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুক লোভী স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার চেষ্টা, মারপিটে আহত আছিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, হাসপাতালে ভর্তি। কোটালীপাড়া হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার ঘাঘর ইউনিয়নের মদন পাড়া গ্রামের মৃত্যু নান্টু চৌধুরীর ছেলে মাওঃ আঃ কাইয়ুম এর সাথে বান্দল মঠবাড়ী গ্রামের মাওঃ কামরুজ্জামানের মেয়ে আছিয়া বেগম (২১) ২ বছর পূর্বে সামাজিক ভাবে বিবাহ হয়।
বিবাহের সময় হাদিয়া সরুপ বিভিন্ন প্রকার সোনা-গহনা দিলেও কাইয়ুম শ্বশুরের কাছ থেকে ৩ লক্ষ টাকা ধার হিসেবে নেয়। এক পর্যায়ে আছিয়া বেগম গরীব বাবার ধারের ৩লক্ষ টাকা ফেরত চাইলে, ফেরত না দিয়ে কাইয়ুম যৌতুক হিসাবে মটর সাইকেল দাবি করে স্ত্রীকে বারবার চাপ দিতে ও মারপিট করতে থাকে।
আছিয়া বেগম মটর সাইকেল দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাত ১১টায় স্বামী-শ্বাশুড়ী-ননদ-দেবর মিলে ঘরের দরজা বন্ধ করে মেরে ফেলার উদ্দেশ্যে মারপিট শুরু করলে আছিয়ার চিৎকারে পাশের বাড়ীর কাইয়ুমের ভগ্নিপতি সিহাব তাজ এসে আছিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে পাঠালে আছিয়াকে হাসপাতালের বারান্দায় ফেলে কাইয়ুম পালিয়ে যায়। খবর পেয়ে আছিয়ার বাবা মা ও স্বজনেরা এসে হাসপাতালে ভর্তি করে। মারপিটে মানসিক ভারসম্যের অবনতি ঘটলে কোটালীপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল প্রেরণ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।