Friday, September 11

যৌন হেনস্তার শিকার হওয়া শিশুদের কাছে ক্ষমা চাইল অস্ট্রেলিয়া

0

স্কট মরিসন যৌন হেনস্তার শিকার হওয়া শিশুদের কাছে জাতির হয়ে ক্ষমা চেয়েছেন। সোমবার সংসদে দেয়া ভাষণে মরিসন ক্ষমা চান। এ নিয়ে গত ৫ বছর ধরে তদন্ত হয়েছে যাতে বেরিয়ে এসেছে দশকের পর দশকজুড়ে অস্ট্রেলিয়ার শিশুরা চার্চ, স্কুল, স্পোর্টস ক্লাবের মতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হেনস্তার শিকার হয়েছে। হেনস্তার শিকার ৮ হাজার জনের স্বাক্ষ্য নিয়ে ওই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয় যা সম্পন্ন হয় গত ডিসেম্বরে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন বলেন, আমরা যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুদের কাছে নতশিরে ক্ষমা চাইছি।

সংসদে দাঁড়িয়ে স্কট মরিসন আরও বলেন, হেনস্তার শিকার একজন আমাকে বলেছিলেন, কোনো বিদেশী শত্রু নয় যারা আমাদের সঙ্গে এমন বর্বর আচরণ করেছে। অস্ট্রেলিয়ানরাই অস্ট্রেলিয়ানদের প্রতি এ আচরণ করেছে, শত্রুরা বাস করছে আমাদের মাঝেই। মুখোশ পরা শত্রু। দিনের পর দিন এটা ঘটেছে, সপ্তাহর পর সপ্তাহ, মাসের পর মাস, দশকের পর দশক জুড়ে নির্মম পীড়নের এসব ঘটনা ঘটেছে। যখনই কোনো শিশু এ নিয়ে কথা বলেছে তার কথা কেউ বিশ্বাস করেনি এবং অপরাধ অবারিতভাবে সংগঠিত হয়েছে। এক জন আমাকে বলেছে যে সে যখন তার শিক্ষককে যৌন হেনস্তার বিষয়টি জানিয়েছিল তখন ওই শিক্ষকই নিপীড়কের ভূমিকার অবতীর্ণ হয়েছিল; তার বিশ্বাস ভেঙে দেয়া হয়েছে, নিরীহ শিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, ক্ষমতা ও পদবীর ব্যবহার করা হয়েছে খারাপ কর্মকাণ্ড সাধনের জন্য।

সূত্র: বিবিসি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.