রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর চার যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যায়।
এ ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। রেল ক্রসিংয়ের ওই স্থানটিতে কোনো গেট ব্যারিয়ার নেই। ফলে এই জায়গাটি সব সময়ের জন্য ঝুকির মধ্যে থাকে।
নিহতদের মধ্যে তিনজনই নারী। অন্যজন অটোচালক। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পীরগাছা থানার ওসি মো. রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।