Monday, August 24

” রংপুরে ট্রাক চাপায় মহিলার মৃত্যু “

0

রংপুর প্রতিনিধি: মটর সাইকেলে করে বাড়ি ফেরা হল না মায়ের। ঘাতক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় মা রাশিদা (৪৫)। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে রংপুর নগরীর ঢাকা- রংপুর মহাসড়কে ট্রাক স্ট্যান্ডের সামনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানাগেছে, নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মজিবর রহমানের স্ত্রী রাশিদা বেগম ছেলে মিলুর মটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ট্রাকস্ট্যান্ডের নিকট এলে মটর সাইকেল থেকে পড়ে যায় রাশিদা বেগম। এসময় পিছন দিকে থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪৭৪৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিযে লাশ উদ্ধার করে। কোতয়ালি থানার এসআই মোর্শেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালককে আটকের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.