Saturday, September 12

রংপুরে দুই বাসের মুখোমুখি সংষর্ষে নিহত ৫

0

রংপুর শহরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে সিওবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের প্রায় ৫০ যাত্রী আহত হয়েছেন। হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান সাইফুর। আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.