Thursday, September 24

রংপুরে পাগলাপীরে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় নওগাঁয় মানববন্ধন

0

লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি: রংপুরে পাগলাপীরে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা-নির্যাতন-অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ।

রবিবার বেলা ১২টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এসময় জহির রায়হান চলচ্চিত্র সংসদ এর সভাপতি হবিবর রহমান চৌধূরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা ডা: প্রদীপ কুমার, সাধারন সম্পাদক রহমান রায়হান, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক আশীষ বিশ্বাস, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মুক্ত কবীর প্রমূখ।

বক্তারা শিগগিরই এসব কর্মকান্ডের সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.