মঙ্গলবার ভোরে রংপুর নগরীর হাজিরহাট এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার বেলাল হোসেন নিহত হয়েছে। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহত বেলাল হোসেনের বাড়ি নগরীর উত্তম বেতার পাড়া মহল্লায়। তিনি মৃত ইসহাক ওরফে আতার আলীর ছেলে। নিহতের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ ১৮টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখতারুল আলম ঘটনার সত্যতা করে ওসি মো. মোখতারুল আলম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রংপুর নগরীর হাজিরহাট এলাকায় তেলির ব্রিজ সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই ডাকাত সর্দার বেলাল হোসেন নিহত হয়।