Friday, July 31

রবি বোপারার ব্যাটে স্বস্তিতে রংপুর রাইডার্স

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি পঞ্চম আসরে আজ থেকে শুরু হয়েছে ঢাকা পর্ব। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় রাজশাহী কিংসের বিপক্ষে বিপদে পড়েছিল টুর্নামেন্টের হট ফেভারিট রংপুর রাইডার্স।

সিলেটের উইকেটের চেয়ে মিরপুরের উইকেট অপরিচিত লাগছিল। শেষ পর্যন্ত ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারার অপরাজিত হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান তুলেছে মাশরাফি বিন মুর্তজার দল।
রাজশাহী কিংসের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। দলীয় ৩ রানেই মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে জনসন চার্লস (২) ওয়ালারের তালুবন্দি হন। এরপর মোহাম্মদ মিথুনের সঙ্গে একটা জুটি গড়ার চেষ্টা করেছিলেন অ্যাডাম লিথ। কিন্তু দলীয় ৩২ রানে ফরহাদ রেজার আঘাতে ৪ রান করে ক্যাচ তুলে দেন লিথ।

ফরহাদ রেজার দ্বিতীয় শিকার হন মোহাম্মদ মিথুন। ১৫ বলে ১৮ রান করে এই তরুণ মুমিনুল হকের তালুবন্দি হন। যাকে নিয়ে দলের অনেক প্রত্যাশা ছিল, সেই শাহরিয়ার নাফীসও ২৩ রানের বেশি করতে পারেননি।

বল খেলেছেন অনেক বেশি। উইলিয়ামসের বলে ওয়ালারের তালুবন্দি হওয়ার আগে তার সংগ্রহ ৩১ বলে ২৩ রান। ফ্র্যাঙ্কলিনকে উড়িয়ে মারতে গিয়ে মুমিনুল হকের তালুবন্দি হন ৪ রান করা থিসারা পেরেরা।
সবার বিপরীতে দাঁড়িয়ে ৫১ বলে অপরাজিত ৫৪ রান করেন ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারা। ইনিংসটিতে ৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি ছিল। এ ছাড়া জিয়াউর রহমান ১১ রানে অপরাজিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.