রমজান মাস মুসলমানদের শুধু সংযমের মাস নয় এ মাসে মানুষের নৈতিকতা উন্নত হয়। মহান আল্লাহ মানুষকে সকল কুরিপু থেকে উন্নত হওয়ার জন্য এবং রমজান মাস বান্দার জন্য নাজাতের উসিলা হিসাবে দান করেছেন। চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিলে আগত বক্তারা এ কথা বলেন।
গতকাল শনিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে সংগঠনের সভাপতি কিরন শর্মার সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল হক শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিআরইউ’র প্রধান উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, চট্টগ্রাম অন লাইন প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেন, ডেইলি কর্মাশিয়াল টাইম পত্রিকার সম্পাদক সুজিত কুমার দাশ, রাজনীতিবিদ মাজহারুল শাহ চৌধুরী, সাংবাদিক ও সংগঠক সজল দাশ, লরিয়েট কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসলাম রবি, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব কামাল উদ্দিন, জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় যুগ্ন কৃষি বিষয়ক সম্পাদক ডা.বেলাল মৃধা, সাবেক পুলিশ কর্মকর্তা কবি জাহাঙ্গীর,চট্টগ্রাম সিটি কর্পোরেশনরে কর কর্মকর্তা জসীম উদ্দিন ,বিজয় ৭১’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা.আর কে রুবেল ও প্রবাসী সেলিম উল্লা রাজু, সাংস্কতিক সংগঠক লিপটন।
এ সময় চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির কর্মকর্তাদের মাঝে আরো স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী হুমায়ন কবির, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাহাতাব উদ্দিন চৌঁধুরী, অর্থ সম্পাদক নুরুল কবির,
আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাশেদুল আজীজ, ,দপ্তর সম্পাদক আব্দুল করিম সেলিম, সাংস্কতিক বিষয়ক সম্পাদক অরুন নাথ,আপ্যায়ন সম্পাদক আবছার রশিদ আইয়ুব, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফোরকান, প্রচার সম্পাদক রাজীব রাহুল, নির্বাহী সদস্য কাজী ইব্রাহীম সেলিম, বরুন আশ্চার্য বলাই ও সম্মানিত সদস্যদের মাঝে সিটিজি পোষ্ট বিডি’র প্রকাশক ও সম্পাদক স ম জিয়া, সবুজ অরণ্য, এস কে সাগর, রাজু আহম্মেদ, মুজিবুল্লা তুষার, ফিরোজ চৌঁধুরীসহ আরো অনেকে।