Sunday, August 9

রমজানে স্কুল-কলেজ খোলা ২০ এপ্রিল পর্যন্ত’ সাপ্তাহিক ছুটি ২দিন

0

রমজানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। সিয়াম মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ২দিন ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

গত ২৭ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়েছিল, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২০ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছিল।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল শিক্ষা মন্ত্রণালয়।

করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। কিন্তু এরপর নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল।

এরপর প্রথমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। পরে মার্চের প্রথম সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেওয়া হয়। বর্তমানে প্রাক-প্রাথমিকের ক্লাসও চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.