Saturday, September 19

রমনা লেকে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

0

রাজধানীর রমনা লেকে গোসলে নেমে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের নাম আদনান ও মাহফুজ। তাদের বয়স ১৫-১৬ বছরের মধ্যে।তারা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণিতে পড়ত।

আজ রবিবার বিকাল ৩টার দিকে লেক থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকালে রমনায় ফুটবল খেলা শেষে ওই তিন শিক্ষার্থী গোসল করতে লেকে নামে। তাদের একজন কিছুটা সাঁতার জানলেও অপর দুজন জানত না। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় রমনায় উপস্থিত লোকজন একজনকে জীবিত অবস্থায় এবং অপর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

রমনা থানার এসআই রইস উদ্দিন জানান, বিকালে রমনায় ফুটবল খেলা শেষে উইলস লিটল ফ্লাওয়ারের তিন শিক্ষার্থী গোসল করতে লেকে নামে। তাদের একজন কিছুটা সাঁতার জানলেও বাকি দুজন জানত না। এক পর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.