কাপ্তাইপ্রতিনিধি: কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়ন পরিষদ ককর্তৃক সরকারি সহায়তায় করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হতদরিদ্র ২৭০ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। এ সময় রাইখালী ইউপি ভারপ্রাপ্ত চেয়্যারম্যান এনামুল হক ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে এই ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।