রাইখালী বিএনপির কর্মী সম্মেলন অনুুষ্ঠিত

0

কাপ্তাই প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৩সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেম মেম্বারের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা যুবদল সাধারন সম্পাদক সেলিম বাপ্পার সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. ইয়াছিন আল মামুন, সংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মং মারমা, আবু হাসান চৌধুরী, সাবেক রাইখালী ইউপি চেয়ারম্যান বাবু অংসি মারমাসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্য বলেন সকল নেতা কর্মী দেশকে সুন্দর একটি রাষ্ট্র গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.