চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিক কন্যা শিশু রাইফার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৪ চিকিৎসককে জামিন দিয়েছে আদালত।
আজ সোমবার(২৬আগষ্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ২য় আদালতের ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম আবু ছালেম মো.নোমান তাদের জামিনের আদেশ দিয়েছেন।।
জামিন পাওয়া চিকিৎসকরা হলেন, ডা. বিধান রায় চৌধুরী, ম্যাক্স হাসপাতালের চিকিৎসক দেবাশীষ রায় চৌধুরী, শুভ্রদেব ও হাসপাতালের পরিচালক লিয়াকত আলী।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তাদেরকে জামিন দেয় উচ্চ আদালত।