
ষ্টাফ রিপোর্টারঃ
“পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে রাউজানে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯। দিবসটি ২৬ অক্টোবর শনিবার চট্টগ্রাম রাউজান উপজেলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কমিনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা বি.পি.এম (বার)। রাউজান কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোহাম্মদ সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ। থানা উপপরিদর্শক সাইমুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, জেকে গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদৌল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সি. সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, থানা সেকেন্ড কর্মকর্তা উপপরিদর্শক নুরুন নবী সহ আরো অনেকে। সভায় কমিউনিটি পুলিশিংয়ের বিশেষ অবদানের জন্য বিশেষ ব্যক্তিবর্গদের সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া কমিউনিটি পুলিশিং উপলক্ষ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান।