Friday, August 21

রাউজানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে….এবিএম ফজলে করিম চৌধুরী এম পি

0

ষ্টাফ,রিপোর্টার: “রাউজানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে” বৃহস্পতিবার ১৭ অক্টোবর রাউজান উপজেলার এ কে এম ফজলুল কবির চৌধুরী অটিডোরিয়ামে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারনা পূর্ণিমা উপলক্ষে সরকারের পক্ষ হতে অনুদানের নগদ টাকা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন। বিনাজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম এহছানুল হক চৌধুরী , উপজেলা নির্বাহী  অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ , মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা , বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু ভুপেশ বড়ুয়া, উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু দুলাল কান্তি বড়ুয়া প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের , বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা ত্রিদিপ কুমার বড়ুয়া, ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব আবুরখীল নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মদুত সোবিতা নন্দ মহাথের । সরকারের দেওয়া রাউজানের ১ শত ৩৩ টি বৌদ্ধ মন্দিরে অনুদানের টাকা বিতরন অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু সহ বিপুল সংখ্যক বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে প্রধান অতিথি অনুদানের নগদ অর্থ বিতরন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.