চট্টগ্রাম ব্যুরোঃ রাউজান থানা পুকুরের ঘাট ওয়াল ও পার্কিং শেইড উদ্বোধন করেন সংসদ সদস্য, রেল মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে রাউজান থানা চত্ত্বরে অনুষ্ঠিত হয়। রাউজান থানার অফিসার ইনচার্জ মোঃ কেপায়েত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য, এ.বি.এম ফজলে করিম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম। বিশেষ অতিথি একেএম এহেছানুল হায়দার চৌধুরী-চেয়ারম্যান রাউজান উপজেলা পরিষদ চট্টগ্রাম, মোঃ শামীম হোসেন উপজেলা নির্বাহী অফিসার রাউজান, কামাল উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি রাউজান উপজেলা আওয়ামীলীগ সহ সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবু সাইয়েম চৌধুরী বায়েজিদ ষ্টিল ইন্ড্রাষ্টিজ এর পরিচালক, জাহাঙ্গীর আলম খান-চেয়ারম্যান, জে.কে মেমোরিয়াল হাসপাতাল রাউজান, লায়ন রূপম কিশোর বড়ূয়া-প্রাক্তন জেলা গভর্ণর লায়ন জেলা ৩১৫-বি৪ ও ব্যবস্থাপনা পরিচালক কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, এসএএস কর্পোরেশন এর সিইও মাসুক ইমতাজাম সহ রাউজান উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসএএস কর্পোরেশন এর সিইও মাসুদ ইমতেজাম অন্যান্যদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।