Thursday, July 30

রাখাইনে দুটি রোহিঙ্গা গ্রাম ঘেরাও, খাদ্য সরবরাহ বন্ধ ও হত্যার হুমকি

0

মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তর–পশ্চিমাঞ্চলে প্রত্যন্ত দুটি রোহিঙ্গা গ্রাম ঘিরে রেখেছে এবং তাদের খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে স্থানীয় মগরা। সেখান থেকে তাদেরকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন এসব রোহিঙ্গা। 

প্রসঙ্গত, ২৫ আগস্ট রাখাইন রাজ্যে কয়েকটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলার জের ধরে নতুন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এদিকে অভিযান চালাতে গিয়ে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয় রোহিঙ্গা নারী-পুরুষরা। এমনকি বাদ যায়নি শিশুরাও। এর পর থেকে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত কমপক্ষে ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছে। 

সংবাদ সংস্থা রয়টার্সকে আহ নায়ুক পাইন গ্রামের একজন রোহিঙ্গা কর্মকর্তা মং মং জানান, ‘আমরা আতংকিত। শীঘ্রই আমরা অনাহারে মারা যাব। তারা আমাদের গ্রাম পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ‘

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক রোহিঙ্গা রয়টার্সকে জানান, রাখাইন বৌদ্ধরা একই গ্রামে এসে তাদেরকে বলছে, ‘চলে যাও, না হলে সবাইকে মেরে ফেলব’।

এদিকে রাখাইন রাজ্য সরকারের সচিব টিন মং সুই রয়টার্সকে জানান, তিনি রাথেডং কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন এবং রোহিঙ্গা গ্রামবাসীর এ ধরনের কোন আবেদনের তথ্য তিনি পাননি।

জাতীয় পুলিশের মুখপাত্র মিয়ও থু সোয়েও এ ব্যাপারে তার কাছে কোনো ধরনের তথ্য নেই বলে জানান।

খবর- রয়টার্সের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.