Tuesday, September 15

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১

0

ভারী বর্ষণে পাহাড় ধসে রাঙামাটির নানিয়ারচরে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বড়পুল পাড়ায় একই পরিবারের তিনজনসহ ৪ জন, হাতিমারায় তিনজন ও শিয়াইল্লাপাড়া গ্রামে শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হাতিমারায় নিখোঁজ রয়েছেন ৫ জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজরা হলেন ১ সাবেক্ষং ইউনিয়নের বড়কূল পাড়ার মহিলা মেম্বারের ছেলে রোমেন চাকমা (১৪), ২নং নানিয়ারচর ইউনিয়নের বড়কূল পাড়ার সুরেন্দু চাকমা (৫৫), রাজ্যদেবী চাকমা (৫০) ও সোনালী চাকমা (১৩)।

নিহতদের মধ্যে – নানিয়ারচরে বড়কূলপাড়ার একই পরিবারের তিনজন সুরেন্দ্র লাল চাকমা (৪৮), তার স্ত্রী রাজ্য দেবী চাকমা ও মেয়ে সোনালী চাকমা (০৯)। হাতিমারা গ্রামের রুমেল চাকমা (১২), রিতান চাকমা (২৫) ও রীতা চাকমা (১৭)। শিয়াইল্লাপাড়া গ্রামের ফুলদেবী চাকমা (৩২), ইতি চাকমা (২৪) ও শিশু অজ্ঞাত (২ মাস)। ৩নং বুড়ঘাট ইউনিয়নের ধরমপাশা কার্বারি পাড়ার স্মৃতি চাকমা (২৩) ও তার ছেলে আয়ুব দেওয়ান।

নানিয়ারচর থানার ওসি আবদুল লতিফ বলেন, নানিয়ারচরের তিন গ্রাম থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটা একটা ভয়াবহ মানবিক বিপর্যয়।

পাহাড় ধসের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, এ ঘটনার পর থেকে উপজেলায় অধিকাংশ এলাকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.