Sunday, September 13

রাঙামাটির বাঘাইছড়িতে এক জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

0

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মিশন চাকমা (৩২) নামে এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার বঙ্গলতলি ইউনিয়নে নিজ বাসায় একদল অস্ত্রধারী তাকে গুলি করে পালিয়ে যায়।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে নিহত মিশন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সোর্স (সংবাদ সরবরাহকারী) হিসেবে কাজ করতেন।

এ ব্যাপারে নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুসারেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার শীর্ষ এই কর্মকর্তা।

ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে পাহাড়ের আরেক জেলা খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজার এলাকায় সশস্ত্র হামলায় ইউপিডিএফের সাত নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই ঘটনা ঘটে থাকতে পারে। কারণ ওই হত্যাকাণ্ডের পর ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে আসছিল ইউপিডিএফ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.