Monday, September 7

রাঙামাটি শহরে ভয়াবহ আগুন, ২০০ বসতি পুড়ে ছাই

0

রাঙ্গামাটি শহরের মসজিদ কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে দুই শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। আজ রবিবার (১৩ জানুয়ারী) সকালে রিজার্ভ বাজারের মসজিদ কলোনী এলাকায় আকস্মিক অগ্নিকান্ডে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে সকাল ৮টার সময় এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টার সত্ত্বেও আগুন এখনো নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।

প্রশাসনিক সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে ইতিমধ্যেই কাপ্তাই ফায়ার সার্ভিসের সাহায্য চাওয়া হয়েছে এবং তারা রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করেছেন। তবে ঠিক কি কারণে বা কোথা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.