Saturday, August 29

রাঙ্গামাটিতে শতাধিক ঘর পুড়ে ছাই

0

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ঢাকাইয়া টিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, দীঘিনালা ফায়ার সার্ভিস ও প্রশাসনের সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভুক্তভোগী জ্যোৎস্না আক্তার জানান, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ঢাকাইয়া টিলা এলাকায় শফিকের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পুরো এলাকায় ছড়িয়ে শতাধিক ঘর পুড়ে যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.