চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তর পোমরা বহুমুখী একতা সংসদ’ এর উদ্যোগে সিয়াম, তাকওয়া ও সাদাক্বাহ্ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল (১৭ মে শুক্রবার) সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মো. ওসমান হোসেন, প্রধান আলোচক ছিলেন পোমরা জামেউল উলুম সিনিয়র ফাযিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন হিলাগাজী পাড়া (দক্ষিণ) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবদুর রহিম, হরালিপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল আমীন, সাবেক ইউপি সদস্য ইদরিস আলম, মাওলানা মুহাম্মদ সেলিম শাহ্, রাজনীতিবিদ ওয়াহিদুল কবির চৌধুরী, সমাজসেবী আবু তাহের, মুহাম্মদ করিম, আবু জাফর, উপজেলা যুবলীগের শিক্ষা ও সাংস্কৃতিক উপ সম্পাদক নুরুল আবছার নয়ন, সংগঠক আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মো. ছাবের, সদস্য ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, শাহজাহান বাদশা, নুরুল আজিম, মহিন উদ্দিন, ইমাম হোসাইন রিপন, নাসের উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিয়াম সাধনায় ব্রত হয়ে ভেজালমুক্ত দেশ গড়তে তরুণ ও যুব সমাজকে স্বোচ্ছার হতে হবে। খাদ্যে ভেজাল মেশানোদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রমজানের শিক্ষা অনুধাবন করে সামাজিক ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে পুরো বছরব্যাপী সামাজিক কার্যক্রম বাস্তবায়নের জন্য সামাজিক সংগঠনগুলোর প্রতি আহবান জানানো হয়।