Monday, September 14

রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের পাশ থেকে আ.লীগ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0

রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের পাশ থেকে আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন ওরপে কানা আলতাফের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয়রা সড়কের পাশের ঝোপের মধ্যে তার লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ বাড়িতে নিয়ে যায়।
সে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মৌলভী মাসুম সাহেব বাড়ির মৃত হাজী আবদুল মোতালেব’র পুত্র।

তবে তাকে কে বা কারা মেরেছে সেই বিষয়ে কিছুই জানেন না বলে জানান রাঙ্গুনিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদক, হত্যা, পুলিশের উপর আক্রমন সহ মোট ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এছাড়াও সে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত আসামী।

সরেজমিনে সকাল ১১ টার দিকে গিয়ে দেখা যায়, কাপ্তাই সড়কের পাশে উৎসুক মানুষের ভিড়। ঝোপের ভিতর রক্তাক্ত মৃত দেহের পাশে একটি পিস্তল পড়ে আছে। আশেপাশের কয়েকস্থানে ঘাসের উপর রক্তের ছোপ রয়েছে।

জানা যায়, আলতাফ মরিয়মনগর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি এবং মরিয়মনগর ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলাসহ ১১টি মামলা রয়েছে বলে জানা যায়। গত ইউপি নির্বাচনের আগে আওয়ামীলীগের তৃণমূলের প্রার্থী নির্বাচনে মরিয়মনগর ইউনিয়ন থেকে সে ভোটে জয়লাভ করলেও ঐদিনেই র‌্যাবের হাতে মাদক সহ আটক হয়ে জেল হাজতে যান।

নিহতের ছোট ভাই মো. সুমন বলেন, রবিবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে গ্রামে তার এক আত্মীয়ের একটি সালিশ বৈঠকে ছিলেন তিনি। পরে ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালিত অটোরিক্সা করে তাকে নিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর সারারাত ধরে থানা ও ডিবি অফিস সহ সম্ভাব্য সব স্থানে খুঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দক্ষিণ পাশে কাটাখালী এলাকার ঝোপের ভিতর তার গুলিবিদ্ধ লাশ দেখতে পায় পথচারীরা। খবর পেয়ে আমার এলাকার লোকজন তার লাশ ঘরে নিয়ে আসে।”

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুইঞা বলেন, “আলতাফের লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তাকে কিভাবে কেন এবং কে মেরেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। এই বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আলতাফ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ডাকাতি, মাদক, হত্যা, পুলিশ উপর হামলা মামলা সহ মোট ১১টি মামলা রয়েছে। ”

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.