রঞ্জন বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজলোর পোমরা গ্রামের কৃতি সন্তান অবসর প্রাপ্ত বিডিআর কর্মকর্তা বসুতোষ বড়ুয়া পরবর্তিতে তিনি সংসার ত্যাগ করে সন্যাস জীবনে চলে আসেন। গত ৪ই নভেম্বার তিনি প্রয়াত হন।
প্রয়াত সংঘ প্রিয় ভিক্ষুর স্মরণে পোমরা জ্ঞানানংকুর মৈত্রী বিহারে এক স্মরণ সভা অনুষ্ঠতি হয়। তিনি মৃত্যুর আগ পর্যন্ত রাঙ্গুনিয়া দেয়ানবাজার বেনুবন বিহারের অধ্যক্ষ ছিলেন। এই স্মৃতি চারন সভায় শাসনপ্রিয় মহাথরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য বলেন রাজানগর শিয়ালবুক্কা মৈত্রী বিহারের অধ্যক্ষ অতুলানন্দ ভিক্ষু। শিক্ষক রাজু প্রসাদ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন তরণী সেন বড়ুয়া, এডভোকটে সুধীর রঞ্জন বড়ুয়া, বশু কুমার বড়ুয়া, প্রকাশ মিত্র বড়ুয়া, অনিল বড়ুয়া, অশোক কুমার বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমুখ। গত ৯ নভেম্বর পেটিকাবদ্ধ করা হয়। আগামী ডিসেম্বরে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।