Wednesday, September 9

রাজধানীতে আবারও ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ

0

নতুন লাইন নির্মাণ ও পুরানো লাইন স্থানান্তর এবং মেট্রোরেলের কাজের জন্য শাহবাগ এলাকায় আগামী মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাস সূত্রে জানা গেছে। গত শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আবার একই সমস্যায় পড়তে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা।
তিতাস গ্যাস বিতরণ কোম্পানির পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এই ১২ ঘন্টা রাজধানীর রামপুরা, বনশ্রী, শান্তিনগর, কাকরাইল, গুলিস্থান, তেজগাঁও, ধানমন্ডি, আজিমপুর ও মিরপুরের একাংশের গ্রাহকরা গ্যাস পাবেন না। তবে গ্যাস পাইপ লাইনের কাজ শেষ হওয়ার পর বুধবার সকাল ৮টা থেকে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

এর আগে গত শুক্রবার আশুলিয়ায় সিটি গ্যাস স্টেশনে (সিজিএস) পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। সেই ত্রুটি সারাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মিরপুর, মোহাম্মদপুর, গাবতলী, শ্যামলী, আগারগাঁও, ধামরাই, আশুলিয়া, আমিনবাজার ও সাভারসহ রাজধানীর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। হুট করে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কারণে চরম ভোগান্তির শিকার হন গ্রাহকরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.