রাজধানীর বাসাবো এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণীর নিহত হয়েছেন। বুধবার রাতে বৌদ্ধ মন্দিরের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিমন (২৫) ও শারিন (২২)। সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান, নিহতরা খালাতো ভাইবোন। দুজনেরই বাসা বাসাবো এলাকায়।
তিনি আরো জানান, দুর্ঘটনায় গুরুতর জখম রিমন ও শারিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত দেড়টার দিকে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।