Wednesday, August 19

রাজধানীতে দুই কিশোরী ধর্ষণের শিকার

0

রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরীকে ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল রবিবার রাত ১১টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধর্ষিতদের একজনের বয়স ১৩ বছর, অন্যজনের ১৫ বছর।

গত শনিবার রাত ১০টা থেকে গতকাল ভোর ৫টার মধ্যে দুই কিশোরী ধর্ষণের শিকার হয়। তারা দুজন বান্ধবী। এক কিশোরীর ভাবি কদমতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল ব্যাপারী (৩৮), রানা ব্যাপারী (৩২) ও আকতার আলী (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, দুই কিশোরী কদমতলী থানাধীন শ্যামপুরের নোয়াখালী পট্টিতে পাশাপাশি থাকে। আসামিরাও থাকতেন একই এলাকায়। শনিবার রাতে দুই কিশোরী একই বাসায় ছিল। আসামিরা বাসায় ঢুকে তাদের ধর্ষণ করে। মামলা হওয়ার পর তাদের হাসপাতালে পাঠায় পুলিশ।

এ বিষয়ে কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে তারা তথ্য দিচ্ছে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.