প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করতে যাচ্ছে মেট্রো ট্রেন। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় যাত্রা শুরু করবে ট্রেনটি। তবে এতে কোনো যাত্রী থাকবে না।
বেলা ১১টায় আগারগাঁও স্টেশনে মেট্রোরেলের কোচটি পৌঁছাবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান।
তিনি বলেন, ‘সকাল ৯টা ৩৯ মিনিটে আগারগাঁওয়ের উদ্দেশ্যে মেট্রোরেল ছেড়ে দিয়েছি। এবারের মূল অনুষ্ঠান সেখানে (আগারগাঁওয়ে) হবে। আশা করছি বেলা ১১টায় আগারগাঁও স্টেশনে পৌঁছাবে মেট্রোরেলের কোচ।’