রাজধানীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশসহ আহত ৩

0

DMCHরাজধানীর বনানীতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দায়িত্বরত ট্রাফিক পুলিশসহ তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় আহত ট্রাফিক কর্মকর্তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পথচারী দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন নামের বাসটি ট্রাফিক পুলিশকে ধাক্কা দিয়ে ফুটপাতের ওপর উঠে যায়।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা মাহমুদুল বলেন, গাড়ির চালক পালিয়ে গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.