Wednesday, August 19

রাজধানীর ইস্কাটনে একটি বাসার গ্যারাজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

0

বুধবার গভীর রাতে রাজধানীর ইস্কাটনে দিলু রোডের পাঁচতলা একটি বাসার গ্যারাজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া দগ্ধ হয়েছেন ৫ জন।

 ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের পর মরদেহ তিনটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ দু’জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.