Saturday, November 7

রাজধানীর ওয়ারী এলাকায় নারীর পায়ে গুলি করে ছিনতাই

0

রাজধানীর ওয়ারী এলাকায় এক নারীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
আহত ওই নারীর নাম শাহিদা আক্তার (২৭)। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

আহত শাহিদা আক্তারের স্বামী শরিফ উদ্দিন জানান, গতকাল রাত ১০টার দিকে রিকশায় করে রাজধানী সুপার মার্কেট থেকে ওয়ারীতে বাসায় ফিরছিলেন শাহিদা। সালাউদ্দীন হাসপাতাল পার হলে মোটরসাইকেলে দুই যুবক এসে তাঁর পথরোধ করে। বন্দুক ঠেকিয়ে গলার চেইন, হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তারা তাঁর ডান পায়ে গুলি করে। আহত শাহিদাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.