Saturday, September 5

রাজধানীর কারওয়ানবাজারে আগুন

0

রাজধানীর কারওয়ান বাজারের কাব্যকাস সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এমদাদুল হক আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর কারওয়ান বাজারের কাব্যকাস সুপার মার্কেটে ১১টা ৩০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দফতর। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.