রাজধানী ঢাকায় পরিবাগের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেলটেকের এক ভবনে বৃহস্পতিবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, ১৫ তলা ভবনটির ১১ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা।