Monday, August 17

রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি অফিস থেকে দুইজনের লাশ উদ্ধার

0

রাজধানীর পশ্চিম নাখালপাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও`র কার্যালয় থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে খবর পেয়ে বাসা নং ৮৫, নাখালপাড়ার লুকাস মোড়ের ৮৫নং বাসার নিচ তলার ওই অফিস থেকে স্বামী আসমত আলী (৪৫) ও স্ত্রী ফারজানার (৩২) মরদেহ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

তেজগাঁও থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, ৮৫ পশ্চিম নাখালপাড়া উন্নয়ন সংস্থার আশা এনজিওর লোকাল অফিসের ভেতর থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, স্বামী আসমত আলীর লাশ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী ফারজানার (৩২) মরদেহ মেঝেতে পড়ে ছিল।

নিহত আসমত আলীর বাড়ি নরসিংদীতে। তারা এনজিওর পাশেই এক বাসায় বসবাস করতেন। তাদের তিন সন্তান রয়েছে। বড় ছেলের নাম রিফাত তিনি মোটর মেকানিক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.