Tuesday, September 22

রাজধানীর বঙ্গবাজারে আগুন, ৭ মিনিট পর নিয়ন্ত্রণে

0

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস খবর পেয়ে ৯টা ২৩ মিনিটের দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ৭ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান সাংবাদিকদের জানান, বঙ্গবাজার মার্কেটের দক্ষিণ পাশে ও পুলিশ হেডকোয়ার্টারে পশ্চিম পাশে তৃতীয় তলা কাঠের মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগে। পরে আমাদের হেডকোয়ার্টার থেকে সব গাড়ি বেরিয়ে যায় এবং ভয়াবহতা এড়াতে আরো কয়েকটি স্টেশন থেকে গাড়ি দ্রুত ঘটনাস্থল থেকে আসে। ১৪ ইউনিট একযোগে কাজ করে সকাল ১০ আগুন নির্বাপন করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.