Saturday, September 19

রাজধানীর বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

0

রাজধানীর বাড্ডায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বাড্ডার সাতারকুল রোড এলাকায় মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ডিউটি অফিসার মো. মান্নান বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে চারটার দিকে সাতারকুল রোড এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) ও অজ্ঞাতপরিচয় (৩৫) দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.