রাজধানীর বাড্ডায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সোমবার মধ্য বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. নাসিম (২৩)। তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, আজ সকালে বাড্ডা এলাকায় নাসিমকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, সকাল ১০টার দিকে মধ্য বাড্ডার বাসা থেকে বের হন নাসিম। এ সময় পূর্বপরিচিত কয়েকজন যুবক তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। বাড্ডা থানার ওসি ওয়াজেদ আলী মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।