Saturday, August 1

রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি

0

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক করেছে।অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দীপু মনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন তিনি। সবশেষ বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.