Tuesday, August 11

রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

0

শনিবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় রুহুল আমিন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের পরিবার জানিয়েছে, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় রুহুল আমিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুহুল আমিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা থানা এলাকায়। পরিবার নিয়ে সাইনবোর্ডের গিরিধারা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.