Friday, September 11

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাসলাইনের বিস্ফোরণে এক ব্যক্তি নিহত

0

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের একটি বাসায় গ্যাসলাইনের বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও একই পরিবারের আরও চার ব্যক্তি দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

যাত্রীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ ঘটনা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটেছে। কীভাবে ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, এটা এখনো আমরা জানতে পারিনি। কারণ বাসাটির সবাই দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.