রাজধানীর শাহবাগে চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ১২টার দিকে শাহবাগে ওভারব্রীজের নীচে মোহাম্মদপুর থেকে খিলগাঁওগামী মিডওয়ে পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. রাসেল জানান, শাহবাগে একটা গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শাহবাগ থানার এসআই মো. মিজান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে আজিজ সুপার মার্কেটের সামনে মিডওয়ে পরিবহন বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুদিন আগেই রাজধানীর ফ্লাইওভারের ওপরে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে গত ১৩ ডিসেম্বর রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটি ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভারের ঢাল দিয়ে নামছিলো। হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বাসটিতে আগুন ধরে যায়। ওই ঘটনায়ও হতাহতের কোন ঘটনা ঘটেনি।