Sunday, September 6

রাজধানীর হাতিরঝিল লেকে অবশেষে ভাঙা হচ্ছে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন

0

রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন অবশেষে ভাঙা হচ্ছে। ভবনের গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইনসহ সব ইউটিলিটি সার্ভিস সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে এ কাজ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ১৬ তলা ভবনটি ভাঙার কাজ শুরু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তাই সকাল ৯টায় বিজিএমইএ ভবনের সামনে রাজউক কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি ভবন ভাঙার গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র আরো জানায়, পুরো ভবনটি ভাঙতে একদিন সময় লাগবে। এ বিষয়ে রাজউকের এক কর্মকর্তারা জানান, ভবনটি ভাঙতে রাজউক সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
এছাড়া ভবন থেকে মালামাল সরাতে অফিস মালিকদের স্বল্প সময় দেওয়া হতে পারে। এরপরই মূল ভবন ভাঙার কাজ শুরু হবে।

সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিল আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে আজ মঙ্গলবার ভবনটি ভাঙার কাজে নামল রাজউক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.