
দেশের কয়েকটি স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ২ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজীপুরে। এই ভূ-কম্পনে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুর-নরসিংদীর সীমান্ত এলাকা। তবে মৃদু ভূকম্পন হওয়ায় অনেকেই এটি অনুভব করতে পারেননি।
মৃদু এই ভূমিকম্পে কোনো ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।
গাজীপুরের বাসিন্দা মজিবুর রহমান ফেসবুকে স্ট্যাটাসে জানান, হঠাৎ বাসার সিলিং ফ্যান কেঁপে উঠে। একটু পরেই তা আবার স্বাভাবিক হয়ে উঠে।