কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে সবুজ আন্দোলন রাজবাড়ী সদর উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সমন্বয়কারী, সাংবাদিক এস এম রিয়াজুল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি এ্যাড. আবু বকর ছিদ্দিক।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, রাজবাড়ী জেলার জনপদ নদী ভাঙ্গনের জন্য ঠিক ভাবে অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়াতে পারছে না। পদ্মা নদীর বালু ভরাট করতে যে অনিয়ম ও দূর্নীতি হচ্ছে তার বিরুদ্ধেও বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী এ্যাড. সুপ্রান হোসেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।