Friday, November 6

রাজশাহীতে সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা

0

হাবিব জুয়েল, রাজশাহী::  রাজশাহীতে এবার প্রায় সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড উপলক্ষে শনিবার শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২ থেকে ৫৯ বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল।

বৃহস্পতিবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল নগর ভবনে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, মহানগরীতে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৪৩১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৪ হাজার ২৯ জন। নগরীর ৩৮৪টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। এর মধ্যে ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে ৪১টি। প্রতি কেন্দ্রে দুজন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।

নগর ভবনে মেয়রের সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আল মোমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.