Tuesday, August 11

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩ জন

0

শনিবার রাতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন।রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ ও গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের আবদুস সালাম (৬০) এবং তার ছেলে মো. ইব্রাহিম (৩৫) ও রাজপাড়া থানার আলীগঞ্জ বাগানপাড়া এলাকার আবদুল বাবুর ছেলে মো. পারভেজ (২৪)।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ইব্রাহিম ও তার বাবা। বিজয়নগরে একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুস সালাম মারা যান। আর ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর রাত পৌনে ৩টার দিকে মারা যান। এ নিয়ে থানায় একটি মামলা হবে বলেও জানান ওসি।

এদিকে রাজপাড়া থানার এসআই কাজল কুমার নন্দী জানান, শনিবার সন্ধ্যার পর পারভেজ তার মোটরসাইকেলে স্ত্রী সুবর্ণা খাতুন (১৮) ও ভাগ্নি রাইসা খাতুনকে (৭) নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। আহত দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান এসআই কাজল কুমার নন্দী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.